পৃষ্ঠাসমূহ

pages

শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

ভুনা খিচুড়ি


www.Bangla Rasipe.BD
উপকরণ: পোলাও চাল ৪ কাপ, ভাজা মুগ ডাল ২ কাপ, আদা মিহি কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ ৮-১০টি, তেজপাতা ২টি, দারচিনি ৪ টুকরা, ছোট এলাচ ৪টি, লবঙ্গ ৪টি, লবণ পরিমাণমতো, চিনি আধা চা চামচ, হলুদ আধা চা চামচ, তেল আধা কাপ, ঘি সিকি কাপ, গরম পানি ৪ কাপ।
প্রণালি: চাল, ডাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পানি ঝরাতে হবে। তেল, ঘি, একসঙ্গে গরম করে আদা ও পেঁয়াজ কুচি দিয়ে ঘিয়া রং করে ভেজে গরম মশলা, তেজপাতা, চাল-ডাল দিয়ে ৭-৮ মিনিট ভেজে লবণ, হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। ফুটে উঠলে মাঝারি জ্বালে রান্না করতে হবে।
খিচুড়ির পানি কমে গেলে চিনি, কাঁচা মরিচ, কিছু বেরেস্তা দিয়ে ২০-২৫ মিনিট দমে রেখে নামাতে হবে।
ভুনা খিচুড়ি ভুনা মাংস, কাবাব, পটল-বেগুন ভাজি দিয়ে পরিবেশন করা যায়।



মাংস খিচুড়ি

www.Bangla Rasipe.BD 
বাইরে ঝুম বৃষ্টি, ঘরে চাই খিচুড়ি। দেখে নিন সিতারা ফিরদৌসের দেওয়া কয়েক রকম খিচুড়ি তৈরির প্রণালি

মাংস খিচুড়ি
উপকরণ: গরুর মাংস ১ কেজি, ভাজা মুগডাল ২০০ গ্রাম, পোলাওয়ের চাল আধা কেজি, মসুর ডাল ২০০ গ্রাম, তেল ১ কাপ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, এলাচ ৮টি, জিরাবাটা ১ চা চামচ, কাঁচা মরিচ ১০-১২টি, পেঁয়াজ কুচি এক কাপের চার ভাগের তিন ভাগ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, দারচিনি ৮ টুকরা, গরম মশলার গুঁড়া ১ চা চামচ, ঘি ৪ টেবিল চামচ, আদা কুচি ১ টেবিল চামচ, তেজপাতা ৪টি, বেরেস্তা আধা কাপ, লবঙ্গ ৮টি, টকদই আধা কাপ।
আরো বিচ্তারিত জানার জন্য কিলিক করুন

শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৬